৯ ফেব্রুয়ারি, ২০২১ ১২:২১

আসছে আফিফা পারভীনের ‘এসো নীপবনে’

ডেস্ক রিপোর্ট

আসছে আফিফা পারভীনের প্রথম বইএসো নীপবনে বইটি প্রকাশ করছে প্রকাশনা প্রতিষ্ঠান দি ইউনিভার্সেল একাডেমি। ইতোমধ্যে বইটির প্রি অর্ডার নিতে শুরু করেছে রকমারি ডটকম।

লেখক আফিফা পারভীনের জন্ম সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। উদ্ভিদ বিজ্ঞানে পড়াশোনা করেছেন। বাবা-মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সাহিত্যের প্রতি অনুরাগ বই পড়ার নেশাটা রপ্ত করেছেন ছোটবেলা থেকেই।

পড়ার নেশার কারণে অল্প বয়সেই জুটেছিলো বই পোকার খেতাব। লেখালেখির প্রতি আগ্রহটা খুব কাছ থেকে দেখা অনেক কিছুর অভিজ্ঞতা তুলে ধরার তাড়না থেকেই জন্মানো।

এসো নীপবনে লেখক আফিফা জীবনকে নিজের দৃষ্টিভংগী দিয়ে যেমন দেখেন, তেমনি অন্যের দৃষ্টিকোণ থেকেও দেখার চেষ্টা করেন।

 

আরো খবর