৩১ জানুয়ারি, ২০২১ ০৫:৫৫

নিউইয়র্কে বাসা থেকে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা এলাকার হিল সাইড অ্যাভিনিউয়ের নিজ বাসা থেকে ২১ বছর বয়সী জিমাম চৌধুরী নামে এক বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ

নিহতের বন্ধুরা জানিয়েছেন, আজ রোববার সন্ধ্যায় জিমামের বাসার দরজায় অনেকবার ধাক্কা দিয়ে এবং মোবাইলে যোগাযোগ করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে জানান তারা পরে পুলিশ এসে জিমামের লাশ উদ্ধার করে

নিউইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলের একমাত্র ছেলে জিমাম জুয়েল তার পরিবারের অন্যান্য সদস্য বর্তমানে বাংলাদেশে আছেন

নিহতের আত্মীয় রহমান মাহবুব বলেন, খবর পেয়ে জুয়েলের বাসায় আসলাম এখন এসে দেখি জিমামের বন্ধুরা পুলিশে খবর দিয়েছে পুলিশ লাশ উদ্ধার করেছে ময়নাতদন্তের রিপোর্ট আসার আগ পর্যন্ত মৃত্যুর কোনো কারণ জানা যাচ্ছে না

তিনি আরও বলেন, জিমাম তার পরিবারের সঙ্গে বাংলাদেশে গিয়েছিল কয়েক দিন আগে একা নিউইয়র্কে ফিরে আসেন তিনি

 

আরো খবর