২৩ অক্টোবর, ২০২০ ১১:১৭

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আবুল গুলিবিদ্ধ

ডেস্ক রিপোর্ট

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে আবুল হোসেন রাসেল নামে একজন বাংলাদেশি মারাত্মক আহত হয়েছেন পরে স্থানীয় বাংলাদেশিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যান

গত বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের পোর্ট এলিজাবেথ শহরের নর্দানে নিজ দোকানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবুল হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার কালিকাপুর এলাকার বাসিন্দা

স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, একদল সশস্ত্র সন্ত্রাসী বাংলাদেশি ব্যবসায়ী রাসেলের দোকানে ডাকাতির উদ্দেশ্যে হানা দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন

 

আরো খবর